প্রিন্ট এর তারিখঃ Jul 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 10, 2026 ইং
নাঙ্গলকোটে ছয়শত ইয়াবা বড়িসহ যুবক আটক

বারী উদ্দিন আহমেদ বাবরঃ কুমিল্লার নাঙ্গলকোটে ছয়শত পিস ইয়াবা বড়িসহ এক যুবককে আটক করেছে নাঙ্গলকোট থানা পুলিশ। শুক্রবার বিকেলে রাজাপাড়া গ্রামের নাজিমের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। ধৃত মাদক কারবারীর নাম মোঃ বাছির। সে উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের ইউসুফ মিয়ার ছেলে।
পুলিশ জানিয়েছে, ইয়াবা পাচারের গোপন তথ্যের ভিত্তিতে নাঙ্গলকোট থানার এস.আই সমর বড়ুয়া ও এ.এস.আই ওমর ফারুকের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ৬ প্যাকেটে রাখা ৬ শত পিস ইয়াবা ট্যাবলেট ধৃত বাছিরকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। ধৃতের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
অভিযানের সত্যতা নিশ্চিত করে নাঙ্গলকোট থানার এস.আই সমর বড়ুয়া বলেন, গোপন খবরের আলোকে অভিযান চালিয়ে ৬ শত পিস ইয়াবা বড়িসহ বাছিরকে স্থানীয় জনতার সামনে থেকে তাকে আটকর করতে সক্ষম হই। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাকে কুমিল্লা কারাগারে প্রেরন করা হবে।
© স্বত্বাধিকার : ওয়ান টিভি মিডিয়া